আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর
যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের টেনেসিতে জোড়া খুনের মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যক্তি মৃত্যুদন্ড বৃহস্পতিবার কার্যকর করা হয়েছে। বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

মৃত্যুদন্ড কার্যকরে খুব কম ক্ষেত্রেই এ পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। দেশটিতে অধিকাংশ ক্ষেত্রে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

৬৩ বছর বয়সী ইডমুন্ড জাগোর্স্কি হচ্ছে বিগত পাঁচ বছরের মধ্যে প্রথম মার্কিন সাজাপ্রাপ্ত ব্যক্তি যার মৃত্যুদন্ড বৈদ্যুতিক শক দিয়ে কার্যকর করা হলো।

মাদক বিক্রির প্রলোভন দেখিয়ে ১৯৮৩ সালে দুই ব্যক্তিকে বনের মধ্যে ডেকে নিয়ে হত্যা করার দায়ে জাগোর্স্কিকে মৃত্যুদন্ড দেয়া হয়। ওই হত্যাকান্ডের দুই সপ্তাহ পর তাদের লাশ উদ্ধার করা হয়। সেখানে তাদের দু’জনকে গুলি করার পর গলা কেটে হত্যা করা হয়।

মার্কিন সুপ্রিম কোর্টে চূড়ান্ত আপিল আবেদন প্রত্যখান হওয়ার পর তার এ মৃত্যুদন্ড কার্যকর হরা হলো।

মৃত্যুদন্ড কার্যকরের একটি পদ্ধতি হিসেবে যুক্তরাষ্ট্রে এখন কেবলমাত্র নয়টি রাজ্যে বৈদ্যুতিক চেয়ার ব্যবহারের রীতি চালু রয়েছে। এ নয়টি রাজ্যের একটি হচ্ছে টেনেসি।

সূত্র: এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ