পাকিস্তান সরকারের সঙ্গে সমঝোতার পর তেহরিক-ই লাব্বাইকসহ বিভিন্ন ধর্মভিত্তিক দল তিনদিন পর তাদের সহিংস বিক্ষোভ স্থগিত করেছে।
ব্লাসফেমি আইনে এক খ্রিস্টান নারীর মৃত্যুদণ্ড বহালের দাবিতে এ বিক্ষোভ হয়।
তেহরিক-ই-লাব্বাইকের মুখপাত্র জুবায়েল কাসুরি শুক্রবার জানান, সব রাজবন্দীর মুক্তি ও আয়শা বিবি নামক অভিযুক্ত খ্রিস্টান নারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারিতে সরকার রাজি হওয়ায় বিক্ষোভ স্থগিত করা হয়েছে।
তিনি জানান, ওই নারীর মৃত্যুদণ্ড বহালের দাবিতে আদালতে তারা আপিল করেছেন।
৮ বছর আগে হযরত মুহাম্মদের (স.) নামে কটূক্তি করার অভিযোগে আয়েশা বিবিকে মৃত্যুদণ্ড দেয় দেশটির একটি আদালত। গত ৩১ অক্টোবর সর্বোচ্চ আদালত তাকে বেকসুর খালাস দিলে দেশজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ শুরু হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: