আন্তর্জাতিক

বাবা খাসোগির মরদেহ ফেরত চাইল দুই ছেলে

বারা খাসোগির মরদেহ ফেরত চাইলো দুই ছেলে
বারা খাসোগির মরদেহ ফেরত চাইলো দুই ছেলে
সৌদি সাংবাদিক জামাল খাসোগির মরদেহ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন তার দুই ছেলে আব্দুল্লাহ ও সালাহ। গতকাল রোববার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি জানান তারা। সাক্ষাৎকারে সালাহ (৩৫) বলেন, বাবাকে আমরা মদিনার আল-বাকি কবরস্থানে আমাদের পূর্বপুরুষদের কবরের পাশে সমাহিত করতে চাই। আমি বিষয়টি সৌদি কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমি আশা করছি, তারা শিগগিরই আমার বাবার মরদেহ ফেরত দেবে। খাসোগির আরেক পুত্র ৩৩ বছর বয়সী আব্দুল্লাহ বলেন, আমি সত্যিই আশা করি, বাবা কষ্ট পেয়ে মারা যাননি তাকে দ্রুতই হত্যা করা হয়েছিলো এবং তার শান্তিপূর্ণ মৃত্যু হয়েছিল। জামাল খাসোগি চমৎকার বাবা ছিলেন এ আখ্যায়িত করে আব্দুল্লাহ আরও বলেন, নম্র স্বভাবের মানুষ ছিলেন এবং সবাই তাকে ভালোবাসত। বাবা নির্ভীক, উদার ও অত্যন্ত সাহসী মানুষ ছিলেন। গত মাসের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র আনার প্রয়োজনে গেলে নিখোঁজ হয়ে যান সাংবাদিক খাসোগি। এ ঘটনার পর থেকে তুরস্ক দাবি করে আসছিল- সৌদি কনস্যুলেটের ভেতরেই জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে। প্রথম দিকে অস্বীকার করে নানারকম কথা বললেও ঘটনার ১৭ দিন পর কনস্যুলেট ভবনের ভেতরে তার নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে সৌদি। তবে তারা দাবি করে, কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে মারামারি করে নিহত হন এ সাংবাদিক। এদিকে, তুরস্কের প্রধান পাবলিক প্রসিকিউটর জানিয়েছিলেন, সৌদি কনস্যুলেটে প্রবেশ করা মাত্রই খাসোগিকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর তার মরদেহ টুকরো টুকরো করে ঘটনাটি নিয়ন্ত্রণে নেয়া হয়। তার মরদেহের একটি টুকরো কনস্যুলেটের ভেতরেই পাওয়া গিয়েছিল বলে জানিয়েছিলেন তুরস্কের এক রাজনীতিবিদ। যদিও খাসোগির মরদেহের কোনো হদিস এখনও মেলেনি। সৌদির ক্রাউন প্রিন্স সালমানের নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসিত খাসোগি ছিলেন বাদশাহ-যুবরাজসহ সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ