আন্তর্জাতিক

ইরানের ওপর তুলে নেয়া নিষেধাজ্ঞা আবার পুনর্বহাল যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর তুলে নেয়া নিষেধাজ্ঞা আবার পুনর্বহাল যুক্তরাষ্ট্রের
ইরানের ওপর তুলে নেয়া নিষেধাজ্ঞা আবার পুনর্বহাল যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর আরোপিত যেসব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র সবগুলোই আবার পুনর্বহাল করেছে মার্কিন প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সোমবার হতে কার্যকর হতে যাওয়া এসব নিষেধাজ্ঞা যে কোনো সময়ের চেয়ে ‘সবচেয়ে কঠোর’। খবর বিবিসির।

ছয় জাতি ও ইরানের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির আওতায় এ নিষেধাজ্ঞা আসলো।

এসব নিষেধাজ্ঞায় ইরান ও দেশটির সঙ্গে বাণিজ্যরত দেশগুলোকে লক্ষ্যস্থল করা হয়েছে।

বিশ্লেষকদের ধারনা, এতে ইরানের তেল রপ্তানি, শিপিং ও ব্যাংক ব্যবস্থাসহ অর্থনীতির সবগুলো প্রধান খাত ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে, গতকাল বিভিন্ন শহরে মার্কিনবিরোধী সমাবেশ করেছেন ইরানিরা।

সমাবেশে তারা ‘আমেরিকা নিপাত যাক’ বলে শ্লোগান দেন।

ইরানের সামরিক বাহিনী দেশটির প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরতে সোমবার ও মঙ্গলবার বিমান মহড়ার ঘোষণা দিয়েছে বলে প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

রোববার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের এক প্রচারণা সমাবেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার প্রশাসনের নেয়া কৌশলের কারণে ইরান ইতোমধ্যেই চাপে পড়ে গেছে।

ইরানের নিষেধাজ্ঞাগুলো অত্যন্ত শক্তিশালী। আমাদের আরোপ করা নিষেধাজ্ঞাগুলোর মধ্যে এগুলোই সবচেয়ে শক্তিশালী। ইরানের কী হয় তা আমরা দেখতে পাব, তবে তারা খুব ভাল কিছু করছে না এটি আমি বলতে পারি জানান ট্রাম্প।

ইরানের পারমাণবিক উচ্চাভিলাষের লাগাম টেনে ধরার জন্য ২০১৫ সালে করা এক চুক্তি থেকে মে মাসে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ট্রাম্প। এরপর দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করছে ওয়াশিংটন।

ওয়াশিংটন জানিয়েছে, তারা তেহরানের ‘ক্ষতিকর’ তৎপরতাগুলো বন্ধ করতে চায়। এসবের মধ্যে সাইবার হামলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো ও মিলিশিয়াদের সমর্থন দেয়ার মতো বিভিন্ন বিষয় আছে।

রোববার ফক্স নিউজকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ইরানি জনগণকে আমরা সমর্থন করছি এটি নিশ্চিত করতে যত্নের সঙ্গে কাজ করে যাচ্ছি আমরা। ইসলামিক রিপাবলিক অব ইরানের ক্ষতিকর আচরণের পরিবর্তন নিশ্চিত করতেই আমাদের তৎপরতা পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, এটাই লক্ষ্য, এটাই উদ্দেশ্য। প্রেসিডেন্টের পক্ষ থেকে এটিই আমরা অর্জন করব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ