আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: সিনেটে এগিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের এ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে নিজেদের অধিপত্য ধরে রাখতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

এদিকে, নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ফলাফলে ডেমোক্রেটরা ‍সুবিধাজনক অবস্থানে আছে এবং তারা নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে এ আভাস পাওয়া গেছে। খবর বিবিসির।

বর্তমানে সিনেটে রিপাবলিকান-ডেমোক্রেটদের মধ্য ব্যবধান মাত্র দুটি আসনের, রিপাবলিকানদের নিয়ন্ত্রণে আছে ৫১টি আসন, ডেমোক্রেটদের ৪৯টি। তবে এ মধ্যবর্তী নির্বাচনে যেখানে রিপাবলিকানদের নয়টি আসন ঝুঁকির মধ্যে আছে সেখানে ডেমোক্রেটদের ২৬টি আসন রক্ষার জন্য সংগ্রাম করতে হচ্ছে।

এ পর্যন্ত পাওয়া ফলাফলে সিনেটের ৫০টি আসনে জয় পেয়েছে রিপাবলিকানরা, আর একটি আসন পেলেই তারা উচ্চকক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে। অপরদিকে ডেমোক্রেটরা এ পর্যন্ত জয় পেয়েছে মাত্র ৩৮টি আসনে। ফলাফল বাকি আছে আর ১২টি আসনের।

সিনেটে আধিপত্য ধরে রাখার মাধ্যমে রিপাবলিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কিছু এজেন্ডা বাস্তবায়ন করতে সফল হবে, যার মধ্যে বিচারক নিয়োগ অন্যতম।

এখন পর্যন্ত নিম্নকক্ষ হাউসের ফলাফলে ১৫১টি আসন পেয়ে এগিয়ে আছে রিপাবলিকানরা, এদিকে, ডেমোক্রেটরা জয়ে পেয়েছে ১৪৪টি আসনে। হাউসে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন।

রিপাবলিকানরা এগিয়ে থাকা সত্বেও এই কক্ষে ডেমোক্রেটরাই জয় পেতে যাচ্ছে বলে সবগুলো পূর্বাভাসে বলা হচ্ছে।

এটি হলে গত আট বছরের মধ্যে প্রথমবারের মতো হাউসে আধিপত্য পাবে ডেমোক্রেটরা।

এর মাধ্যমে ডেমোক্রেটরা হাউস কমিটির মাধ্যমে প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করতে পারবে, রিপাবলিকান বিল আটকে দিতে এবং সম্ভবত প্রেসিডেন্টকে ইমপিচমেন্টের মুখোমুখি করতে পারবে।

প্রেসিডেন্টকে ইমপিচমেন্টের মুখোমুখি করতে হাউসে সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকলেই চলবে বলে জানিয়েছে বিবিসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ