ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সর্বাত্মক নিষেধাজ্ঞার পরও অথনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেছে রাশিয়া। সেইসঙ্গে নিষেধাজ্ঞাকে উপেক্ষা করতে একটি কার্যকর উপায় বের করার কথাও বলা হয়। এদিকে, তুরস্কও এ নিষেধাজ্ঞার বিরোধিতা করে রাশিয়ার সুরে সুর মিলিয়েছে।
বিবিসি সূত্র মতে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানতে তার দেশ বাধ্য নয়। এ পদক্ষেপকে বিশ্ব স্থিতিশীলতা রক্ষায় এক বড় প্রতিবন্ধকতা।
এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে অসাংবিধানিক হিসেবে আখ্যা দিয়ে এটি উপেক্ষায় একটি কার্যকরী রাস্তা বের করার দিকে জোর দেন। সঙ্গে ইরানের সঙ্গে সকল প্রকার অর্থনৈতিক লেনদেন অব্যাহত রাখারও ঘোষণা দেন।
ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে তার এ সিদ্ধান্তের জন্য দুঃখ করতে হবে জানিয়ে মঙ্গলবার একটি ইউটিউব ভিডিওতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবেদ জারিফ বলেন. যুক্তরাষ্ট্র তার এ পদক্ষেপের মধ্যে দিয়ে বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে গেলো।