আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে বুধবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে তার কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে তার ভালো চাই।

সিএনএন সূত্র মতে, মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর পরদিন প্রেসিডেন্ট তার গত দুই বছরের মতো ‘আমি যখন যা ভালো মনে করি তাই করি‌’ ধরনের সিদ্ধান্ত নিয়ে বসলেন। আলাবামা অঙ্গরাজ্যের এই সাবেক রিপাবলিকান দলীয় সিনেটর ও অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করে ট্রাম্প তার স্বভাবসুলভ নেতৃত্বের নজির রাখলেন।

এক টুইট বার্তায় ট্রাম্প অ্যাটর্নি জেনারেলকে তার সময়কালে দেয়া সেবার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও শুভকামনা জানিয়েছেন।

ট্রাম্প বলেন, সেশনসের স্থলে সাময়িকভাবে চিফ অব স্টাফ ম্যাথু হুইটাকারকে নিয়োগ দেওয়া হবে।

ট্রাম্পের রিপাবলিকান নির্বাচনী প্রচার দল ও রাশিয়ার যোগসাজশ খুঁজতে চলমান তদন্ত কার্যক্রম থেকে গত বছরের মার্চে সরে দাঁড়ানোয় মূলত জেফ সেশনসের ওপর চটেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার হন্যে হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার যোগসাজশের তথ্যপ্রমাণ খুঁজছেন। এই তদন্ত কার্যক্রম নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ পর্যন্ত তার বেশ কয়েকজন উচ্চপদস্থ সহযোগী অভিযুক্ত হয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ