ধর্ম অবমাননার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খ্রিষ্টান নারী আসিয়া বিবির মুক্তির খবরে আবারো উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। আদালতের রায়ের ১০দিন পর গতকাল মুলতান কারাগার থেকে মুক্তি পায় আসিয়া। মুক্তির পর সে দেশত্যাগ করেছে বলে স্থানীয় কিছু মিডিয়া খবর দিয়েছে।
পাকিস্তান সরাকারের পক্ষ থেকে আসিয়ার দেশ ত্যাগের খবরকে নাকচ করে দিলেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে দেশটির বাণিজ্যিক রাজধানী করাচিতে। হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে আসিয়ার শাস্তি পূর্ণবহালের দাবি করে ও সরকার বিরোধি বিভিন্ন স্লোগান দেয়।
তবে দেশটির তথ্যমন্ত্রী সবাইকে শান্ত হওয়ার আহবান জানিয়ে আসিয়ার দেশে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ধরণের ভিত্তিহীন খবর প্রকাশের জন্য মিডিয়াগুলোর নিন্দা জানিয়ে তাদের আরও দায়িত্বশীল আচরণ করার তাগিদ দিয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: