যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ ১৩ জন নিহত। আহত হয়েছেন আরো অনেকে।
বিবিসি সূত্র মতে, ঘটনার সময় বারটিতে কলেজ ছাত্রদের একটি অনুষ্ঠান চলছিল। হঠাতই সেখানে এক বন্দুকধারী প্রবেশ করে উর্পযুপরি গুলি চালাতে থাকে। পরে হামলাকারি নিজেও আত্মহত্যা করেন। ইয়ান ডেভিড নামের হামলাকারী মেরিন সেনা ছিল বলে জানা গেছে।
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত মেরিন বাহিনীর মেশিন গানার হিসেবে তিনি কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে এফবিআই মনে করছে, মানসিক অবসাদ থেকেই এ হামলা চালিয়েছেন ইয়ান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: