আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৫

এই বাড়ির মত ক্যালিফোর্নিয়া দাবানলে অসংখ্য বাড়ি ধ্বংস হয়েছে
এই বাড়ির মত ক্যালিফোর্নিয়া দাবানলে অসংখ্য বাড়ি ধ্বংস হয়েছে

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। শুক্রবার রয়টার্সের খবরে বলা হয় শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে বনাঞ্চল থেকে সৃষ্ট দাবানল দ্রুত দেশটির প্যারাডাইস শহরে তাণ্ডব চালাচ্ছে। দাবানলে হাসপাতাল ও কয়েকশ বাড়ি পুড়ে গেছে। ঘর ছাড়া হয়েছে হাজারো মানুষ।

দাবানলে নিহতদের বেশীরভাগই প্যারাডাইস শহরের বাসিন্দা বলে জানানো হয়।

ক্যালিফোর্নিয়ার বন ও আগুন নির্বাপক বিভাগের মুখপাত্র স্কট ম্যাক্লিন বলেন, শহরটি ধ্বংস হয়ে গেছে, সবকিছু শেষ কিছুই আর বাকি নেই তেমন।

অগ্নি নির্বাপনের চেষ্টায় ফায়ার ফাইটাররা কাজ করছেন

অগ্নি নির্বাপনের চেষ্টায় ফায়ার ফাইটাররা কাজ করছেন

ইতিমধ্যে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের ঘটনায় বনবিভাগের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

এই ঘটনার পর গতকাল শনিবার ট্রাম্প টুইটারে লিখেছেন, বন বিভাগের দুর্বলতা ব্যতীত বনে এমন মারাত্মক দাহের কোনো কারণ নেই। বন ব্যবস্থাপনার জন্য প্রতি বছর বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। অথচ এখানে জনজীবনে এমন ক্ষতি হলো। এর প্রতিকার হচ্ছে অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ