আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি বাহিনীর হামলা, নিহত ৭ ফিলিস্তিনি

গাজায় ইসরাইলি বাহিনীর হামলা
গাজায় ইসরাইলি বাহিনীর হামলা

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় হামাসের এক ঊধ্বর্তন অফিসারসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে, গাজার দক্ষিণে চালানো অন্য একটি অভিযানে নিহত হয়েছেন এক ইসরাইলি সৈন্য।

বিবিসি সূত্র মতে, ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গাজার দক্ষিণ অঞ্চলে চালানো একটি বিশেষ অভিযানে ফিলিস্তিনিদের ছোড়া বোমায় তাদের এক সৈন্য নিহত হয়েছেন।

এদিকে, স্থানীয় সময় রোববার রাতে গাজায় অভিযানের পর হামাসের ছোড়া দুটি ক্ষেপনাস্ত্র তারা ঠেকিয়ে দিয়েছেন। এ ঘটনার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু তার ফ্রান্স সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন।

জাতিসংঘ ও মিশরের মধ্যস্থতায় গাজায় দীর্ঘদিন ধরে চলা অবরোধ ও যুদ্ধাবস্থার একটি কার্যকরী সমাধানের চেষ্টা চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ