আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১

ক্যালিফোর্নিয়ায় দাবানল
ক্যালিফোর্নিয়ায় দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলে নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। এখনো নিঁখোজ রয়েছেন ২০০ জন।

রাজ্যের গর্ভনর জেরি ব্রায়ন জানিয়েছেন, নিরাপত্তার জন্য আড়াই লাখের ওপরে মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে বরাদ্দ বাড়ানোরও জন্যও তাগিদ দেন তিনি।

এছাড়া আহবান জানান জরুরি অবস্থা ঘোষণার। পাঁচদিন ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টারসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করছে ফায়ার সার্ভিস।

তবে আগুন নিয়ন্ত্রণে এখনো সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছে তারা। তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ