আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়া দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪২

ক্যালিফোর্নিয়া দাবানল
ক্যালিফোর্নিয়া দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ দাবানলে এ পর্যন্ত ৪২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন দুই শতাধিক জন।

সরকারের বুট্টি কাউন্টি বিভাগের শেরিফ কোরি হোনিয়া জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের থাউস্যান্ড ওয়াকস শহর এলাকা থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভয়াবহ এ দাবানল দক্ষিণাঞ্চলের বাড়ি-ঘরগুলোকে বড় হুমকির মুখে ফেলে দিয়েছে। তীব্র বাতাসের কারণে সান্তা আনা শহরেও দাবানল ছড়িয়ে পড়তে পারে। ফলে আগে থেকেই সকলকে সতর্ক করা হয়েছে।

এরইমধ্যে ক্যালিয়োর্নিয়ার কমপক্ষে দেড় লাখ মানুষকে আবাসস্থল ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, অগ্নিনির্বাপক কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গত বুধবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরের ৪০ মাইল উত্তর-পশ্চিমে থাউস্যান্ড ওয়াকস এলাকায় দাবানলের সূত্রপাত হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ