আন্তর্জাতিক

ইউরোপের নিরাপত্তা বিপন্ন করছে আমেরিকা: রাশিয়া

ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির চিজোভ
ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির চিজোভ

ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির চিজোভ মঙ্গলবার দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকা যদি ইউরোপে নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার সিদ্ধান্ত নেয় তাহলে ইউরোপীয় দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে মারাত্মক পরিবর্তন ঘটবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপে নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে এই মহাদেশের নিরাপত্তা বিপন্ন করতে চায় আমেরিকা।

চিঝোভ বলেন, ১৯৮৭ সালে আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তিতে ইউরোপীয় দেশগুলোই বেশি লাভবান হচ্ছে। কাজেই এই চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে গেলে ইউরোপের মারাত্মক ক্ষতি হবে।

মার্কিন সরকার গতমাসের শেষ দিকে ঘোষণা করেছে, দেশটি মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রাশিয়া এই চুক্তি লঙ্ঘন করেছে বলে ওয়াশিংটন অভিযোগ করলেও মস্কো সে অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

সূত্র: পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ