আন্তর্জাতিক

ডেপুটি নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলো ট্রাম্প

মিরা রিকার্ডেল
মিরা রিকার্ডেল

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে নিযুক্ত ডেপুটি জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মিরা রিকার্ডেলকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওই নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্তের আবেদন জানানোর একদিনের মাথায় এই সিদ্ধান্ত এলো।

বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেন, রিকার্ডেল প্রশাসনের অন্য কোথাও দায়িত্ব পাবেন। আশা করি, তিনি তার নতুন জায়গা থেকেও ট্রাম্প প্রশাসনকে সমর্থন দিয়ে কাজ করে যাবেন।‌‌

ট্রাম্পের স্ত্রী মেলানিয়া দুদিন আগেই মিরা রিকার্ডেল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, তিনি হোয়াইট হাউসে কাজ করার সম্মান পাওয়ার যোগ্য নন।

গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ও ডেপুটি জাতীয় নিরাপত্তা কর্মকর্তার মধ্যে বাদানুবাদ হয়েছিল বলে জানা যায়। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মেলানিয়া ট্রাম্প ও মিরা রিকার্ডেল আফ্রিকা সফরের সময় উড়োজাহাজে বসার জায়গা নিয়ে বাদানুবাদে জড়ান।

প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের ঊর্ধ্বতন পদপদবিতে রদবদল আনতে যাচ্ছেন বলে গণমাধ্যমগুলোতে খবর প্রকাশের সঙ্গে সঙ্গে এমন ঘোষণা এলো।

খবরে বলা হচ্ছে, চিফ অব স্টাফ জন কেলি ও স্বরাষ্ট্রমন্ত্রী কিরস্টজেন নিলসনকেও অপসারণ করতে পারেন ট্রাম্প।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ