যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার ধ্বংসস্তুপ থেকে আরো ৮ জনের মৃতদেহ মিলেছে। এ নিয়ে গত কয়েকদিনের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬ জনে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।
সরকারের বুট্টি কাউন্টি বিভাগের শেরিফ কোরি হোনিয়া জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে উত্তর ক্যালিফোর্নিয়া ও পূর্ব লস অ্যাঞ্জেলসে নতুন করে দাবানল শুরু হয়েছে। তবে দমকল বাহিনী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, এরইমধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রায় অর্ধেক আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্ধার তৎপরতার সমালোচনা করে বলেন, আরো ভালভাবে একে নিয়ন্ত্রণ করা যেত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: