আন্তর্জাতিক

ফ্রান্স আমেরিকার ক্রীড়নক দেশ নয়: প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

ট্রাম্পের সঙ্গে ম্যাকরনের বাকযুদ্ধ
ট্রাম্পের সঙ্গে ম্যাকরনের বাকযুদ্ধ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, আমেরিকার সঙ্গে বন্ধুত্বের অর্থ এই নয় যে, তার দেশ ওয়াশিংটনের ক্রীড়নকে পরিণত হয়েছে। ম্যাকরন ইউরোপের জন্য আলাদা সেনাবাহিনী গঠনের আগ্রহ প্রকাশ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বাদানুবাদের জের ধরে এই বক্তব্য দিলেন তিনি। ম্যাকরন বুধবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে আরো বলেন, ইউরোপের কোনক্রমেই আমেরিকার ওপর নির্ভরশীল হওয়া উচিত হবে না।

এদিকে ফ্রান্স সরকারের মুখপাত্র বেনিয়ামিন গ্রিভক্স তার দেশের প্রেসিডেন্টকে আক্রমণ করে ট্রাম্পের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, ফরাসি প্রেসিডেন্টের সমালোচনা না করে প্যারিসে সন্ত্রাসী হামলার বার্ষিকীকে ট্রাম্পের উচিত ছিল কিছুটা হলেও ‘ভদ্রতা’ বজায় রাখা।

ট্রাম্প মঙ্গলবার প্যারিসে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বড় ধরনের হামলার তৃতীয় বার্ষিকীতে ইমানুয়েল ম্যাকরনের সমালোচনা করে বলেন, নিজ দেশে ফরাসি প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমে যাওয়ায় তিনি ইউরোপের জন্য সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন।

এ ছাড়া, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন বাহিনীর কথিত অবদানের কথা স্মরণ করে ট্রাম্প ম্যাকরনকে বলেন, সে সময় মার্কিন বাহিনী এগিয়ে না এলে আপনাদেরকে আজ প্যারিসে বসে জার্মান ভাষা শিখতে হতো।

প্রেসিডেন্ট ম্যাকরন গত ৬ নভেম্বর এক সাক্ষাৎকারে ‘ইউরোপীয় সেনাবাহিনী’ গঠন করার আহ্বান জানিয়ে বলেছিলেন, ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে ইউরোপের উচিত আত্মরক্ষার নিয়ন্ত্রণ নিজের হাতে গ্রহণ করা।

সূত্র: পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ