আন্তর্জাতিক

ভারতের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় 'গাজা'র আঘাতে নিহত ২০

তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় 'গাজা' আঘাত
তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় 'গাজা' আঘাত

ভারতের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় 'গাজা'র আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জন। এরইমধ্যে উপকূল এলাকা থেকে ৮০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানের বিদ্যুৎ ব্যবস্থা।

রাজ্য সরকার জানিয়েছে, শুক্রবার ভোর রাতে তামিল নাড়ুতে আঘাত হানা ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় ১২০ কিলোমিটার। ঝড়ের আঘাতে ১২ হাজারের উপর বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে, বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। যোগাযোগ ব্যবস্থার ভেঙে পড়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। তবে এরই মধ্যেই জরুরি জাতীয় দূর্যোগ ব্যবস্থাপণা সংস্থার চারটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী নিহত প্রত্যেক পরিবারের জন্য ১০ লাখ রুপি করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

মাছ ধরার নৌকা ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্দরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ