কম্বোডিয়ায় জাতিসংঘ সমর্থিত ট্রাইব্যুনাল প্রথমবারের মতো দুই খেমাররুজ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
শুক্রবার দ্য এক্সট্রাঅর্ডিনারি চেম্বার ইন দ্য কোর্টস অব কম্বোডিয়া- ইসিসিসি এ রায় দেয়।
রায়ে দোষী সাব্যস্ত হলেন দেশটির মাওবাদী সাবেক শাসক পল পটের ডেপুটি নুওন চে এবং তৎকালীন রাষ্ট্রপ্রধান খিউ সাম্ফান। এ রায় খেমার রুজ শাসকদের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গণহত্যা চালানোর অভিযোগের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি।
এর আগে ২০১৪ সালে একই ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে খেমার রুজের এই দুই শীষ নেতাকে আমৃত্যু কারাদণ্ড দেয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: