আন্তর্জাতিক

খাশোগি হত্যা: সৌদির ওপর নিষেধাজ্ঞা আমেরিকার

জামাল খাশোগি
জামাল খাশোগি

সৌদি আরবের ওপর নিষেধাজ্ঞা আরোপে এবার মার্কিন কংগ্রেসের সিনেট পরিষদে বিল উত্থাপন করেছেন ডেমেক্রেটিক সিনিটররা।

তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যা ও ইয়েমন যুদ্ধে সৌদি আরবের প্রশ্নিবদ্ধ ভূমিকা নিয়ে দেশটিকে শাস্তি দেওয়ায় তাগিদেই এ বিল উত্থাপণ করা হয়েছে। এদিকে মুসলমানদের পবিত্র স্থান মক্কা ও মদিনায় খোশুগির জন্য গায়েবানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

'সালাত আল-গায়েব' নামে এ দোয়া মাহফিলে নিঁখোজ সাংবাদিক খাশোগির ছেলে সালাহ খোশুগির উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে ভয়াবহ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতে সন্দেহভাজন ১৭ জনের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে একটি বিল উপস্থাপন করা হয়েছে।

এছাড়াও এ বিলটি আইনে পরিণত হলে সৌদি নের্তৃত্বে চলমান ইয়েমেন যুদ্ধে মার্কিন সহয়তা হ্রাস পাবে। তবে খাশোগি হত্যায় সন্দেহভাজন পাঁচ ব্যাক্তিকে মৃত্যুদণ্ড দেয়ার জন্য তদন্ত চলছে বলে সৌদি আরবের প্রধান কৌশলির দেয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছে ফ্রান্স।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ