আন্তর্জাতিক

গোলান মালভূমির ওপর সিরিয়ার মালিকানা জাতিসংঘে ঘোষিত

জাতিসংঘে ভোটাভুটি

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন (ফাইল ছবি)
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন (ফাইল ছবি)

গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে গোলান মালভূমির মালিকানা সংক্রান্ত এক ভোটাভোটিতে ১৫১ টি দেশ অংশগ্রহণ করে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এতে গোলান মালভূমির উপর সিরিয়ার মালিকানার স্বীকৃতি পেয়েছে। শুধুমাত্র আমেরিকা ও ইসরাইল প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়।

এর ফলে ঐ মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের সব রকম তৎপরতাকে ‘অগ্রহণযোগ্য’ বলে ঘোষণা করা হয়েছে।

ভোটাভুটির পর জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, সাধারণ পরিষদে এ প্রস্তাব অনুমোদনের মাধ্যমে ইসরাইলকে এই বার্তা দেয়া হয়েছে যে, গোলান মালভূমির ওপর তেল আবিবের দখলদারিত্ব অবৈধ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং শান্তিপূর্ণ উপায় কিংবা যুদ্ধের মাধ্যমে তা অবশ্যই ফিরিয়ে নেবে দামেস্ক।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয় ইসরাইল, যার আয়তন ১,২০০ বর্গ কিলোমিটার। পরবর্তীতে সিরিয়ার কাছ থেকে দখল করে নেয়া এই ভূখণ্ডকে নিজের অংশ হিসেবে ঘোষণা করে তেল আবিব, যদিও আন্তর্জাতিক সমাজে এই দখলদারিত্বকে কোনোদিন স্বীকৃতি দেয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ