পূর্ব সিরিয়ার ইসলামিক স্টেট-আইএস নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নারী শিশুসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।
শনিবার সকালে ইরাক সীমান্তবর্তী হাজিন শহরের কাছে আবু আল হাসান গ্রামে এ হামলা চালানো হয়।
সিরীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাও বিমান হামলার বিষয়ে নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ১৭ শিশু ও ১২ নারী ছিলো। তবে নিহত পুরুষরা আইএস সদস্য কি না তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।
গত দুই সপ্তাহে হাজিন ও এর আশপাশের এলাকায় মার্কিন জোটের বিমান হামলায় বহু লোক নিহত হয়েছে।
আর এক সপ্তাহ আগে মার্কিন জোটের এমন একটি বিমান হামলার বিষয়ে জাতিসংঘের কাছে প্রতিবাদ জানায় সিরিয়া সরকার। হাজিনের ওই হামলায় ২৬ বেসামরিক লোক নিহত হয়ছিল বলে অভিযোগ তাদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: