আন্তর্জাতিক

ভারতে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৩, খাদ্য সংকট

ভারতে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৩, খাদ্য সংকট
ভারতে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৩, খাদ্য সংকট

'গাজা' নামক ঘূর্ণিঝড়ের আঘাতে ভারতের দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে আরও অজ্ঞাত সংখ্যক মানুষ। গতকাল দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ঘূর্ণিঝড়টি গত শুক্রবার আঘাত হানে।

ঝড়ের আঘাতে হাজারো গাছপালা উপড়ে গেছে এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। অসংখ্য গবাদি পশু মারা গেছে। ঝড়ের কারণে লক্ষাধিক লোক বাধ্য হয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে গেছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ঝড়ের আঘাতে ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২০ জন পুরুষ, ১১ জন নারী ও দুই শিশু রয়েছে।

ঝড়ের কারণে এ পর্যন্ত এক লাখ ৭৭ হাজার ৫শ’ লোক ৩৫১টি শিবিরে আশ্রয় নিয়েছে।

তামিলনাড়ুর অনেক এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

খাবার পানিসহ খাদ্য সামগ্রীর অভাব দেখা দিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ