জঙ্গি দমনে ব্যর্থতার অভিযোগ তুলে পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা তহবিল বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা নেয়ার পরও পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাঁওতাবাজি করছে- বলে অভিযোগ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
পাকিস্তানের জন্য সহায়তা বন্ধের সিদ্ধান্তের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য কানাকড়িও করেনি বরং দেশটির সরকার তাদের সামরিক স্থাপনার পাশেই আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল।
তিনি আরো বলেন, পাকিস্তানকে প্রতিবছর ১৩০ কোটি ডলার দেয় যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান থাকে বিন লাদেন। বছরে এতো অর্থ দিয়ে পাকিস্তানকে সহায়তা করা হয়েছিলো। যেটা কখনোই দেওয়া উচিত ছিল না।
ট্রাম্প আরো বলেন, শেষ পর্যন্ত অর্থ সহয়তা বন্ধ করে দেয়া হয়েছে কারণ পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য কিছুই করেনি, একেবারে কানাকড়িও না।
শিগগিরই আফগানিস্তান ও ইরাকে দায়িত্বরত মার্কিন সেনাদের সঙ্গে দেখা করতে দেশ দুটিতে সফরে যাবেন বলেও ট্রাম্প জানিয়েছেন।