আন্তর্জাতিক

ভারতে সেনা ডেপোতে বিস্ফোরণ, নিহত ৬

ভারতে সেনা ডেপোতে বিস্ফোরণ
ভারতে সেনা ডেপোতে বিস্ফোরণ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওয়ার্ধা জেলায় মঙ্গলবার সেনাবাহিনীর একটি ডিপোর কাছে ধ্বংসের জন্য নেয়া গোলার বিস্ফোরণে ৬ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

এনডিটিভি সূত্র মতে, নাগপুর থেকে ৮০ কিলোমিটার দূরে পালগাও আর্মি ডিপোর একটি উন্মুক্ত স্থানে গোলাগুলো নেওয়া হয়েছিল। সেখানে ২৩ মিলিমিটার কামানের গোলা ধ্বংসের জন্য ট্রাক থেকে নামানোর সময় এ বিস্ফোরণ ঘটে।

এ সময় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় আর হাসপাতালে নেয়ার পর আরো দুই জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে অর্ডন্যান্স ফ্যাক্টরির একজন কর্মী ও দুই শ্রমিক রয়েছেন।

মধ্যপ্রদেশ রাজ্যের খামারিয়াভিত্তিক একটি অস্ত্র কারখানাকে বিস্ফোরক ধ্বংস করার কাজে ব্যবহারের জন্য স্থানটি দেয়া হয়েছিল বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ