অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী ধূলিঝড় বয়ে গেছে— বুধবার ৩১০ কিলোমিটার বেগে এই ধূলিঝড় হয়।
এ সময় আকাশ কমলা রং ধারণ করে। সিডনির দিকে এই ঝড় ধেয়ে আসলে সেখানকার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
নিউ সাউথ ওয়েলসসহ বিভিন্ন প্রদেশে ধূলিঝড় আংশিকভাবে দেখা গেছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া বিজ্ঞান ব্যুরোর মতে, ঝড়ে ধূলিকণার পরিমাণ অনেক বেশি ছিল। আগস্টে খরার পর থেকে বাতাসে এর পরিমাণ অনেকে বেড়েছে।
এজন্য স্থানীয়দের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: