আন্তর্জাতিক

ভারতের মধ্যপ্রদেশে বাসের ধাক্কা স্কুলভ্যানের শিশুসহ নিহত ৮

ভারতের মধ্যপ্রদেশে বাসের ধাক্কা স্কুলভ্যানের শিশুসহ নিহত ৮
ভারতের মধ্যপ্রদেশে বাসের ধাক্কা স্কুলভ্যানের শিশুসহ নিহত ৮

ভারতের মধ্যপ্রদেশে একটি বাসের সঙ্গে একটি স্কুল ভ্যানের সংঘর্ষে সাত শিশু ও ভ্যান এক চালক মারা গেছেন।

বৃহস্পতিবার মধ্যপ্রদেশ রাজ্যের সাটনা জেলায় এ ঘটনা ঘটেছে। সূত্র: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই), খবর এনডিটিভির।

এ ঘটনায় আরও অন্তত আট জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হতাহত শিক্ষার্থীরা সবাই সাটনা জেলার লাকি কনভেন্ট স্কুলের শিক্ষার্থী বলে জানিয়েছে তারা।

সাটনা জেলা পুলিশের কর্মকর্তা সন্তোষ সিং বলেন, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় একটি স্কুল ভ্যানে থাকা সাতটি শিশু ও ভ্যান চালক নিহত হয়েছেন।

এক টুইটে এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ