আন্তর্জাতিক

বাদশা-যুবরাজের অপমান সহ্য করা হবে না: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আবদেল আল-জুবেইর
আবদেল আল-জুবেইর

সাংবাদিক জামাল খাসোগি হত্যার জের ধরে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অপসারণের যে আহ্বান জানানো হয়েছে তার তীব্র সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবেইর।

তিনি ওই আহ্বানকে 'রেড লাইন' হিসেবে আখ্যায়িত করেছেন।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের নেতৃত্ব হলো একটি ' রেড লাইন'। দুটি পবিত্র মসজিদের জিম্মাদার - বাদশা সালমান ও যুবরাজ - মোহাম্মদ বিন সালমান হলেন রেড লাইন।

তারা প্রতিটি সৌদি নাগরিকের প্রতিনিধিত্ব করেন এবং প্রতিটি সৌদি নাগরিকও তাদের প্রতিনিধিত্ব করেন।

বাদশা বা যুবরাজের প্রতি কোনো ধরনের অপমান সহ্য করা হবে না।

সৌদি মন্ত্রী বলেন, এ বিষয়ে নিশ্চিত যে, এ হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজের কোনো সম্পৃক্ততা নেই।

এ নিয়ে তদন্ত চলছে— এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা শাস্তি পাবে।

এদিকে, খাসোগি হত্যার দায় স্বীকার করলেও এ ঘটনায় যুবরাজ সালমানের জড়িত থাকার অভিযোগ মানতে রাজি নন সৌদি কর্তৃপক্ষ।

খাসোগি ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন— তার লেখায় সৌদি শাসক ও যুবরাজ মোহাম্মদের সমালোচনা করা হয়। গত ২ অক্টোবর সৌদি কনস্যুলেট ভবনে গিয়ে নিখোঁজ হন খাসোগি। প্রায় একমাস পরও তার হত্যার কথা স্বীকার করে সৌদি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ