আন্তর্জাতিক

পাকিস্তানে চীনা কনস্যুলেট ভবনে বন্দুকধারীর হামলা, নিহত ২

পাকিস্তানে চীনা কনস্যুলেট ভবনে বন্দুকধারীর হামলা
পাকিস্তানে চীনা কনস্যুলেট ভবনে বন্দুকধারীর হামলা

পাকিস্তানের করাচিতে চীনা কস্যুলেটের কাছে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে দুই পুলিশ সদস্য নিহত ও একজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।

বিবিসি সূত্র মতে, সকালে ক্লিফটন এলাকায় চীনা কনস্যুলেটে ঢুকে পড়ার চেষ্টা করে চার বন্দুকধারী। কিন্তু চেকপয়েন্টে বাধা দিলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এতে পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়। গুলিতে দুই পুলিশ সদস্য নিহত ও এক নিরাপত্তাকর্মী আহত হন।

এ সময় ঘটনাস্থলে একটি বিস্ফোরণের শব্দও শোনা গেছে। হামলায় কনস্যুলেটের সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। রেড জোন হওয়ায় ক্লিফটন এলাকা আগে থেকে সুরক্ষিত ছিল।

তবে হামলার পর ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তানের একটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ