সাংবাদিক জামাল খাসোগি হত্যার নির্দেশদাতা হিসেবে সিআইএ সৌদি যুবরাজ সালমানকে দায়ী করেনি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার ফ্লোরিডার মার-এ-লোগোতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, খাসোগি হত্যা নিয়ে সিআইএ এখনও চূড়ান্ত পর্যবেক্ষণ দেয়নি। গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে যাওয়ার পর গুমখুন হন খাসোগি। এ ঘটনায় যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে।
এক পর্যায়ে কনস্যুলেটে এ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার বিষয়টি সৌদি স্বীকার করলেও যুবরাজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: