আন্তর্জাতিক

আফগানিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণ; নিহত ১০

আফগানিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণ; নিহত ১০
আফগানিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণ; নিহত ১০

আফগানিস্তানের খোস্ত প্রদেশে মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আজ (শুক্রবার) প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে।

মসজিদটি আফগান সেনাঘাঁটির কাছে অবস্থিত এবং সেখানে আফগান সেনাবাহিনীর দ্বিতীয় রেজিমেন্টের সদস্যরা নামাজে অংশ নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেনা সদস্যদের লক্ষ্য করেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

খোস্তের গভর্নরের মুখপাত্র তালিব মাঙ্গাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করে নি। আফগানিস্তানে সাধারণত তালেবান এ ধরণের হামলা চালিয়ে থাকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ