লাগামহীন জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের আর্থিক ক্ষতি হতে পারে— পাশাপাশি জনস্বাস্থ্য ও জীবনমানকে ফেলতে পারে চরম হুমকির মুখে।
দেশটির চতুর্থ ন্যাশনাল ক্লাইমেট অ্যাসেসমেন্ট প্রতিবেদনে এ সতর্কবার্তা দেয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, জীবাশ্ম জ্বালানি ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতভেদ তৈরি করবে এই প্রতিবেদনের সতর্কতা।
নতুন এই প্রতিবদনে ইউএস ক্লাইমেট অ্যাসেসমেন্ট আমেরিকার সমাজের প্রতিটি ক্ষেত্রেই জলবায়ু পরিবর্তনের প্রভাবকে নথিবদ্ধ করছে।
এতে বলা হয়, কার্বন নিঃস্বরণ অব্যাহত থাকলে চলতি শতাব্দীর শেষ নাগাদ কয়েকটি অর্থনৈতিক খাতে বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে শত শত কোটি মার্কিন ডলার।
এই ক্ষতির পরিমাণ অনেক রাজ্যের জিডিপির চেয়েও বেশি হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: