আন্তর্জাতিক

তেলের দাম বৃদ্ধি

ফ্রান্সে পুলিশ-বিক্ষোভকারী ব্যাপক সংঘর্ষ

ফ্রান্সে পুলিশ-বিক্ষোভকারী ব্যাপক সংঘর্ষ
ফ্রান্সে পুলিশ-বিক্ষোভকারী ব্যাপক সংঘর্ষ

ফ্রান্সে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী প্যারিসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাজধানী চ্যাম্প এলিসি অ্যাভেনিউয়ে বিক্ষোভের ওপর পুলিশ পানি-কামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। আজকের (শনিবার) এ বিক্ষোভে শত শত মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের বাসভবন এলিসি প্রাসাদের দিকে যেতে চাইলে সংঘর্ষ শুরু হয়। পুলিশের বাধা ও হামলার কারণে বিক্ষোভকারীরা প্রাসাদ পর্যন্ত পৌঁছাতে পারেন নি। বিক্ষোভে অংশ নেয়া লোকজনের অনেকেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ করেন আবার কেউ কেউ ম্যাকরনের পদত্যাগের দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।

বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলা

বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলা

আজ দিনের শেষে অন্তত ৩০ হাজার বিক্ষোভকারী নতুন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এ বিক্ষোভ মোকাবেলার জন্য প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

বেশ কয়েকদিন ধরেই ‘হলুদ জ্যাকেটধারী’ বিক্ষোভকারীরা এ বিক্ষোভ করে আসছেন যা এখন অনেকটা সাপ্তাহিক প্রতিবাদ কর্মসূচিতে পরিণত হয়েছে। গত সপ্তাহের বিক্ষোভে দেশব্যাপী অন্তত তিন লাখ মানুষ অংশ নিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ