আন্তর্জাতিক

ব্রেক্সিট চুক্তি বাতিল হলে ইইউ 'ভালো কিছু' দেবে না: মে

টেরিজা মে
টেরিজা মে

পার্লামেন্টে প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তি যদি সদস্যরা বাতিল করে দেন তাহলে ইউরোপীয় ইউনিয়ন 'ভালো কিছু' দেবে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে।

বিবিসিকে মে বলেন, সংসদে ওই চুক্তি বাতিলের ফলাফল হবে 'আরো ভঙ্গুর ও অনিশ্চিত'।

আজ ইইউ'র এক শীর্ষ সম্মেলনে টেরিজা মে প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তি সই হওয়ার কথা রয়েছে। তবে জিব্রালটার ইস্যুতে এখন মতৈক্যে আসতে পারেনি কোনো পক্ষই।

চুক্তি সই হলে সেটি ডিসেম্বর মাসে অনুমোদনের জন্য পার্লামেন্টে উত্থাপিত হবে। চুক্তিটি অনুমোদন না হলে ইইউ ভালো কিছু দেবে না উল্লেখ করলেও ইইউ ছাড়া ব্রিটেন ভালো থাকবে কিনা সে বিষয়ে অবশ্য মন্তব্য করেননি মে।

আর পার্লামেন্ট যদি চুক্তি বাতিল করে দেয় তাহলে বিকল্প পরিকল্পনা কী হবে সে বিষয়েও বিবিসির কাছে মতামত ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে সেই 'প্ল্যান-বি' বর্তমান চুক্তির থেকে খুব বেশি আলাদা হবে না বলেও জানান মে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ