রাশিয়া ক্রাইমিয়ার উপদ্বীপে ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ জব্দ করেছে— এ নিয়ে দুই দেশের মধ্যে দেখা দিয়েছে চরম উত্তেজনা।
বিবিসি জানিয়েছে, বেশ কয়েকজন ইউক্রেনীয় কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় দু'দেশই একে-অন্যকে দোষারোপ করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেদ্রো পোরোশেংকো বলেন, এর প্রতিক্রিয়ায় তিনি পার্লামেন্টে সামরিক আইন জারির ঘোষণার জন্য আহ্বান জানাবেন। রুশ বাহিনী সাগরে যেখানে দু'দেশের অংশীদারিত্ব আছে, সেখানে কের্চস্ট্রেইট সেতুর নিচে ট্যাঙ্কার স্থাপন করেছিল। ইউক্রেনের তিনটি যুদ্ধ জাহাজ কৃষ্ণ সাগরের ওডিসি বন্দর থেকে আযোভ সাগরের মারিউপোলের উদ্দেশ্যে রওনা হয়।
ইউক্রেন বলছে, রুশ বাহিনী জাহাজগুলোকে পথ আটকানোর চেষ্টা করলেও নৌযানগুলো ট্যাঙ্কার দ্বারা বাধাপ্রাপ্ত হয়।
রাশিয়া ওই এলাকাতে দুটো যুদ্ধবিমান এবং দুটো হেলিকপ্টার ডেকে আনে। তাদের অভিযোগ, নৌযানগুলো অবৈধভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছিল।