চীনের হেবেই প্রদেশের ঝাঙজিয়াকো শহরে একটি রাসায়নিক কারখানার পাশে বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২২ জন।
বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ওই বিস্ফোরণের পর ৫০টি গাড়িতে আগুন ধরে যায়। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে কালো ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা যায়।
তবে আগুন নেভানোর কথা জানান দমকলবাহিনীর সদস্যরা।
বিস্ফোরণের পর ঘটনাস্থলের কাছে হেবেই শেনগুয়া কেমিক্যাল ইন্ডাস্ট্রির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
ঝাঙজিয়াকো শহরটি রাজধানী বেইজিংয়ের ১৫৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ২০২২ সালে বেইজিংয়ের সঙ্গে এই শহরেও শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: