রাশিয়া ও ইউক্রেনের সামুদ্রিক টানাপোড়েনের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠক বাতিল করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন পোস্টকে ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের নতুন বিরোধ সম্পর্কে 'পুরো প্রতিবেদন" পাওয়ার অপেক্ষায় আছেন তিনি।
এই সপ্তাহে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে হতে যাওয়া জি-টোয়েন্টি সম্মেলনের একটি পার্শ্ব বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্প ও পুতিনের।
তবে ট্রাম্পের বক্তব্যের পর তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ট্রাম্প ওয়াশিংটন পোস্টকে বলেছেন, জাতীয় নিরাপত্তা দলের সম্ভাব্য প্রতিবেদন 'খুবই সুনির্দিষ্ট'।
পুতিনের সঙ্গে বৈঠকই করবেন না তিনি।
এর আগে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সাংবাদিকদের জানিয়েছেন, শুক্র ও শনিবার হতে যাওয়া বৈঠকে ট্রাম্প ও পুতিন নিরাপত্তা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।