আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় নিহত ৩০

আফগানিস্তানে মার্কিন বিমান হামলা
আফগানিস্তানে মার্কিন বিমান হামলা

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় তালেবানদের ঘাঁটি সন্দেহে বুধবার হেলমান্দের গারমসির জেলার একটি স্থাপনায় মার্কিন বিমান বাহিনীর হামলায় নারী ও শিশুসহ ৩০ বেসামরিক লোক নিহত হয়েছেন।

বিবিসি সূত্র মতে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো জানিয়েছে, তালেবানদের লক্ষ্য করে হামলা চালানো হলেও সেখানে বেসামরিক লোকদের উপস্থিতি সম্পর্কে তাদের জানা ছিল না।

হেলমান্দ প্রদেশের গভর্নর মোহাম্মাদ ইয়াসিন বলেন, গারমসিরতে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ন্যাটো জোটকে বলা হয়েছিল। এ হামলায় বেসামরিক লোকদের পাশাপাশি তালেবানরাও প্রাণ হারিয়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মাদুল্লাহ বলেন, মার্কিন বাহিনী যে এলাকাটিতে বোমা হামলা করেছে সেখানে আমার ভাইয়ের বাড়ি। এ হামলায় নারীসহ ১৬ শিশু প্রাণ হারিয়েছে।

ফেদা মোহাম্মাদ নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকের লাশ আটকা পড়ে আছে। এলাকাটি তালেবান নিয়ন্ত্রিত হলেও পশ্চিমা বিমান হামলার সময় ওই এলাকায় কোনো তালেবান সদস্য ছিল না।

এদিকে, রাজধানী কাবুলে নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনায় তালেবানদের হামলায় ১০ জন লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। ব্রিটিশ নিরাপত্তা সংস্থা জি৪এস’র কার্যালয়ের অদূরে বিস্ফোরণের পর গুলি চালিয়ে এ হামলা করে তালেবানরা। পরে অবশ্য নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ