আন্তর্জাতিক

সৌদি ওপর থেকে সমর্থন তুলে নেয়ার প্রস্তাবে সায় সিনেটরদের

সৌদি ওপর থেকে সমর্থন তুলে নেয়ার প্রস্তাবে সায় সিনেটরদের
সৌদি ওপর থেকে সমর্থন তুলে নেয়ার প্রস্তাবে সায় সিনেটরদের

ইয়েমেনের যুদ্ধে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার একটি প্রস্তাবে সায় জানিয়েছে সংখ্যাগরিষ্ঠ মার্কিন সিনেটর।

বুধবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সমর্থন প্রত্যাহার সংক্রান্ত প্রস্তাবটি ৬৩-৩৭ ভোটে গৃহীত হয় বলে জানিয়েছে বিবিসি।

সিনেটরদের এ অবস্থানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পরও ট্রাম্প রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় এবং এর শীর্ষ নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা না দেওয়ার ওপর জোর দিয়েছিলেন।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, তুরস্কে কনস্যুলেটের ভেতর সাংবাদিক খুনের প্রতিক্রিয়াতেই সিনেটররা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের ওপর থেকে সমর্থন প্রত্যাহারে শক্ত অবস্থান নিলেন।

ভোটের আগে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস মার্কিন সিনেটরদের প্রস্তাবের বিরোধিতা করার আহ্বান জানান।

প্রস্তাবটি গৃহীত হলে তা হুতি ও তার ইরানি মিত্রদের শক্তিশালী ও ইয়েমেনের পরিস্থিতিকে আরও জটিল করবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তারা।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর থেকেই মার্কিন রাজনীতিকরা সৌদি আরব ও এর রাজপরিবারের নানান পদক্ষেপের সমালোচনা করে আসছেন।

এ হত্যাকাণ্ড নিয়ে সিনেটের শুনানিতে সিআইএর পরিচালক জিনা হাসপেলের অনুপস্থিতিরও সমালোচনা করেছেন অনেক সিনেটর। একে ঘটনা ‘ধামাচাপা দেয়ার’ চেষ্টা হিসেবেও অ্যাখ্যা দিয়েছেন তারা।

হাসপেলই কনসুলেটের ভেতর সাংবাদিক মেরে ফেলা সংক্রান্ত একটি অডিও রেকর্ডিং শুনেছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। তুরস্ক ওই অডিওটি সরবরবাহ করেছিল।

সিআইএ তাদের এক মূল্যায়নে খাসোগি হত্যাকাণ্ডের জন্য সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দায়ী করেছে বলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম জানালেও গত সপ্তাহে ট্রাম্প তা অস্বীকার করেছেন।

তিনি বলেন, সিআইএ কনস্যুলেটের ভেতর সাংবাদিক হত্যাকাণ্ড নিয়ে চূড়ান্ত উপসংহার টানেনি।

ডেমোক্রেট সিনেটর বব মেন্ডেজ বলেছেন, সিনেট সিআইএ পরিচালকের কথা শুনতে বদ্ধপরিকর।

পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিষয়ে আমার শ্রদ্ধাবোধ আছে। কিন্তু সিআইএ ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যকে তারা যেভাবে চিত্রায়িত করেছেন, তা শুনতে আমি রাজি নই। আমি এটি তাদের (সিআইএ) কাছ থেকে সরাসরি শুনতে চাই বলেন তিনি।

মানবাধিকার লংঘন ও ইয়েমেনে অমানবিক পরিস্থিতি সৃষ্টির দায়ে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট বার্তা’ দেওয়া উচিক বলেও মন্তব্য করেছেন এ ডেমক্রেট।

সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বব কোর্কার বলেন, মার্কিন সিনেটের সকল সদস্যই খাসোগি হত্যাকাণ্ডে সৌদি ক্রাউন প্রিন্সের দায় বিষয়ে প্রায় নিশ্চিত।

আমরা একটা সমস্যায় পড়েছি। আমরা বুঝছি যে, সৌদি আরব আমাদের মিত্র, কিছু বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। সঙ্গে আমাদের একজন ক্রাউন প্রিন্সও আছেন, যিনি নিয়ন্ত্রণের বাইরে, বলেন এ রিপাবলিকান সিনেটর।

সিআইএর পরিচালক সিনেটের মুখোমুখি হয়ে খাসোগি হত্যাকাণ্ড বিষয়ে না জানানো পর্যন্ত গুরুত্বপূর্ণ অন্যান্য ইস্যুতেও ভোটদানে বিরত থাকার কথা জানিয়েছেন আরেক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের ওপর থেকে সমর্থন প্রত্যাহার সংক্রান্ত প্রস্তাবটি সিনেটে পাস হলেও তা নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে আটকা পড়বে বলেই অনুমান করছেন বিশ্লেষকরা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী পম্পেও বলেন, ইয়েমেন যুদ্ধে তার প্রশাসন সৌদি আরবকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। এর ব্যত্যয় ঘটলে ওই অঞ্চলে যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে বলেও মত তার।

সাম্প্রতিক সপ্তাহগুলোকে হুতি বিদ্রোহীরাও সৌদি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধবিরতিতে আগ্রহের কথা জানিয়েছে। জাতিসংঘ নেতৃত্বাধীন মধ্যস্থতার প্রক্রিয়া এগিয়ে নিতে হোদেইদাতে যুদ্ধ বন্ধ রেখেছে সৌদি জোটও।

জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত মার্টিন গ্রিফিথ চলতি বছরের শেষ নাগাদ শান্তি আলোচনা শুরু হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন। সেপ্টেম্বরে এ ধরনের একটি আলোচনার উদ্যোগ নিলেও হুতিরা না আসায় সেটি ভেস্তে গিয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ