আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করলো ট্রাম্প

পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করলো ট্রাম্প
পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করলো ট্রাম্প

ইউক্রেন সংকটের জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর জি-২০ সম্মেলনের ফাকে এ দুই নেতার বৈঠক হওয়ার কথা ছিল।

ট্রাম্প বলেন, রাশিয়া থেকে জাহাজ এবং নাবিকরা এখনো ইউক্রেইনে ফেরেনি। এ অবস্থায় পুতিনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করাটাই হবে সংশ্লিষ্ট পক্ষের জন্য ভালো। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার একটি অর্থবহ বৈঠকের বিষয়ে আশা প্রকাশ করা হয় ওই টুইটে।

গত রোববার ইউক্রেনের তিনটি জাহাজের দিকে গুলিবর্ষণের পর এগুলো আটক করে রুশ বাহিনী। এর পরপরই পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের আভাস দিয়েছিল ওয়াশিংটন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ