আন্তর্জাতিক

কংগ্রেসে মিথ্যা বলার কথা স্বীকার ট্রাম্পের সাবেক আইনজীবীর

মাইকেল কোহেন
মাইকেল কোহেন

মার্কিন কংগ্রেসকে মিথ্যা বলেছেন বলে আদালতে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন।

ম্যানহ্যাটানের ফেডারেল কোর্টে হাজির হয়ে দোষ স্বীকার করে মাইকেল কোহেন বলেন, রাশিয়ায় ট্রাম্পের রিয়েল এস্টেট প্রজেক্ট নিয়ে তিনি কংগ্রেসকে মিথ্যা কথা বলেছিলেন। আদালতে এ নিয়ে দ্বিতীয়বার স্বীকারোক্তি দিলেন কোহেন। এর আগে আগস্টে কোহেন নির্বাচনী প্রচারণায় অর্থায়নের আইন ভেঙেছেন বলে স্বীকার করেছিলেন।

তবে ট্রাম্পের নির্দেশেই সেসময় আইন ভেঙেছেন বলে দাবি করেন তিনি।

এবারে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের প্রচার শিবিরের যোগসাজশ ছিল কি-না? তা নিয়ে কংগ্রেসের তদন্তে মিথ্যা বিবৃতি দেওয়ার কথা স্বীকার করলেন কোহেন।

ট্রাম্পের রাজনৈতিক বার্তার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্যই এ মিথ্যা বিবৃতি দিয়েছিলেন বলে জানান কোহেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ