আন্তর্জাতিক

চলে গেলেন জর্জ বুশ সিনিয়র

চলে গেলেন জর্জ বুশ সিনিয়র
চলে গেলেন জর্জ বুশ সিনিয়র

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট (এইচ ডব্লিউ) ওয়াকার বুশ (৯৪) মারা গেছেন।

তার ছেলে আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সিনিয়র বুশ নামে পরিচিত রিপাবলিকান এ রাজনীতিক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা। তিনি ১৯৬৪ সালে রাজনীতিতে প্রবেশের পর যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

স্ত্রী বারবারার মৃত্যুর পর গত এপ্রিলে সংক্রমণজনিত কারণে সিনিয়র বুশকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়।

জর্জ এইচ ডব্লিউ বুশ ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। পরে তার ছেলে জর্জ ডব্লিউ বুশ ২০০১ সাল থেকে দুই দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।

সিনিয়র বুশ বেশ আগে থেকেই পার্কিনসনস রোগে ভুগছিলেন। হাঁটার শক্তি হারানোয় তাকে চলাফেরা করতে হত হুইলচেয়ারে, নয়ত বৈদ্যুতিক স্কুটারে। শ্বাসতন্ত্রের জটিলতায় সাম্প্রতিক বছরগুলোকে তাকে বেশ কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বৈমানিক জর্জ এইচ ডব্লিউ বুশ ১৯৬৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার আগে ছিলেন টেক্সাসের একজন তেল ব্যবসায়ী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ