তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যায় জড়িত সন্দেহভাজন ব্যাক্তিদের তাদের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন।
আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জি-২০ সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, জি-২০ সম্মেলনে একমাত্র কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ছাড়া অন্য কেউ খাসোগি হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলেননি।
এরদোয়ান অভিযোগ করেন, খাসোগি হত্যার ব্যাপারে সৌদি কতৃপক্ষ অসংগতিপূর্ণ ও মিথ্যা তথ্য দিচ্ছে এবং তুরস্কের তদন্তকারী দলকে তথ্য দিতেও অস্বীকৃতি জানিয়েছে।
তিনি অরও অভিযোগ করেন, জি-২০ সম্মেলনে সৌদি যুবরাজ বিশ্ব নেতাদের কছে 'অবিশ্বাস্য ব্যাখ্যা' তুলে ধরেছেন এবং যুক্তি দেখিয়েছেন যে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত সৌদি আরবকে দোষারপ করা যাবে না।
অন্যদিকে বিবিসি অনলাইনে বলা হয়, খাসোগি হত্যায় সৌদি আরব ১১ জনকে অভিযুক্ত করেছে। তবে তাদের তুরস্কে পাঠানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই সৌদি আরবের।