আন্তর্জাতিক

ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে কাতার

তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক
তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক

কাতারের জ্বালানীমন্ত্রী সা'দ আল-কা'বি আজ সোমবার বলেছেন যে, তার দেশ তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক থেকে বেরিয়ে যাবে। তিনি বলেন, বিশ্ব অঙ্গনে কাতারের ভূমিকা জোরালো করতে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৯৬১ সালে কাতারের সদস্য হয়েছিল কাতার।

তেলের পাশাপাশি সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ কাতারের জ্বালানীমন্ত্রী আরো বলেছেন, তার দেশ এখন প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ও রপ্তানি আরো বাড়ানোর দিকে মনযোগ কেন্দ্রীভূত করতে চায়। কা’বি বলেন, “তেলখাতে আমাদের সক্ষমতা বেশি নেই। তবে গ্যাসের দিক থেকে আমাদের মজুদ অনেক বেশি।”

গত ছয় দশক ধরে ওপেকের সদস্যদেশ কাতার আগামী মাসের প্রথম থেকে এই সংস্থা থেকে বেরিয়ে যাবে বলে মন্ত্রী জানান।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ চার আরব দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর যে অবরোধ দিয়ে রেখেছে তার সঙ্গে ওপেক থেকে সেদেশের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের কোনো সম্পর্ক আছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

জ্বালানীমন্ত্রী সা’দ আল-কা’বি বলেছেন, এটি একটি টেকনিক্যাল ও কৌশলগত সিদ্ধান্ত এবং এখানে রাজনীতি বা কূটনীতির কোনো ভূমিকা নেই।

সূত্র: দি ওয়াল স্ট্রিট জার্নাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ