আলজেরিয়া সফররত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা।
সোমবার প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, ভাইরাস জ্বরের কারণে পরিকল্পনা অনুযায়ী যুবরাজকে স্বাগত জানাতে পারছেন না বুতেফ্লিকা।
মৌরিতানিয়া সফর শেষে রোববার আলজেরিয়া পৌঁছান যুবরাজ। পরদিন দেশটির বৃহত্তম ইসলামপন্থী দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানোয় আলজেরিয়ার প্রধানমন্ত্রীর সমালোচনা করা হয়।
বিরোধীদলের প্রধান আবদের রাজ্জাক মাক্রি এক বিবৃতিতে বলেন, আলজেরিয়ার সুনাম, মূল্যবোধ ও বাস্তবসম্মত স্বার্থ বিবেচনা না করেই এই সফরের ব্যবস্থা করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: