আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় পাপুয়ায় বন্দুকধারী গুলিতে ২৪ জন নির্মাণ শ্রমিক নিহত

ইন্দোনেশিয়ায় পাপুয়ায় বন্দুকধারী গুলিতে ২৪ জন নির্মাণ শ্রমিক নিহত
ইন্দোনেশিয়ায় পাপুয়ায় বন্দুকধারী গুলিতে ২৪ জন নির্মাণ শ্রমিক নিহত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় বন্দুকধারীরা অন্ততপক্ষে ২৪ নির্মাণ শ্রমিককে হত্যা করেছে।

রোববারের ওই হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য সোমবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পাঠানো হলে এক সৈন্যকেও গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষগুলো, খবর বিবিসির।

নিহত শ্রমিকরা পাপুয়ার প্রত্যন্ত পর্বতময় অঞ্চল এনডুগাতে সড়ক ও সেতু নির্মাণের কাজ করছিল। এ হত্যাকাণ্ডের জন্য পাপুয়ার বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের দায়ী করেছে পুলিশ।

স্বাধীনতার ডাক দেওয়া বিচ্ছিন্নতাবাদীরা কয়েক দশক ধরে পাপুয়ায় তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মুহাম্মদ আইদি বলেন, ১ ডিসেম্বর তাদের স্বাধীনতা দিবস হবে বলে মনে করে একটি ‘সশস্ত্র বেআইনি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। তাদের এই দিবস পালনকালে ঘটনার সূত্রপাত।

জানা গেছে, নির্মাণ কোম্পানি পিটি ইস্তাকা কারিয়ার এক শ্রমিক ওই গোষ্ঠীর একটি ছবি তোলায় তারা ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের ওপর হামলা করে।

ঘটনা তদন্তে সোমবার পুলিশ ও সেনাদের একটি দল ওই এলাকায় গেলে বিচ্ছিন্নতাবাদীরা তাদেরও লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে এক সৈন্য নিহত ও অপর একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্নেল আইদি।

নেদারল্যান্ডের উপনিবেশ পাপুয়া ১৯৬১ সালে স্বাধীনতা ঘোষণা করেছিল, কিন্তু আট বছর পরে ইন্দোনেশিয়ার সঙ্গে একীভূত হয়ে গিয়ে দেশটির সর্বপূর্বাঞ্চলীয় প্রদেশে পরিণত হয়।

এরপর থেকে কয়েক দশক ধরে সেখানে স্বল্প মাত্রার বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চললেও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘ফ্রি পাপুয়া মুভমেন্টকে’ খণ্ডিত ও নিচুমানের অস্ত্রে সজ্জিত একটি বিদ্রোহী গোষ্ঠী হিসেবে বর্ণনা করা হয়।

নিরাপত্তা উদ্বেগের কথা বলে ওই এলাকায় বিদেশি সংবাদিকদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করে রেখেছে ইন্দোনেশীয় সরকার, তাই স্বনির্ভর কোনো মাধ্যমে ওই এলাকার তথ্য পাওয়া একটি বিরল ব্যাপার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ