আন্তর্জাতিক

খাসোগি হত্যায় যুবরাজ সালমান জড়িত: সিনেটর লিন্ডসে

জামাল খাসোগি
জামাল খাসোগি

সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যায় যুবরাজ সালমান জড়িত বলে জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ প্রধান গিনা হাসপেলের সঙ্গে মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকের পর এ কথা বলেন তিনি।

লিন্ডসে গ্রাহাম বলেন, তার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে যে, এ হত্যাকাণ্ডে মোহাম্মদ বিন সালমান জড়িত।

সালমানকে উম্মাদ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়ে দক্ষিণ ক্যারোলিনার এ রিপাবলিকান বলেন, তার অধীনস্তরা এ হত্যায় জড়িত নয়— এমন সিদ্ধান্ত মেনে নিতে হলে আপনাকে ইচ্ছাকৃতভাবে অন্ধ হতে হবে।

ঘটনা তদন্তের অংশ হিসেবে চলতি সপ্তাহে তুরস্ক সফর করেন গিনা হাসপেল।

এ সময় হত্যাকাণ্ড নিয়ে তুর্কি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সরবরাহ করা অডিও টেপ শোনেন তিনি।

পরে দেশে ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেন গিনা হাসপেল।

তবে সেখানে তিনি কী বলেছেন তা জানা যায়নি।

তুরস্ক কর্তৃপক্ষের দাবি, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে খাসোগিকে নির্যাতনের পর হত্যা করা হয় এবং তার দেহ টুকরো টুকরো করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ