আন্তর্জাতিক

ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ২৬তম শেখ হাসিনা

ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ২৬তম শেখ হাসিনা
ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ২৬তম শেখ হাসিনা

ফোর্বস ম্যাগাজিনের করা ২০১৮ সালের বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ২৬তম স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তালিকায় চার ধাপ এগিয়েছেন তিনি।

ফোর্বসের গত বছরের তালিকায় তিনি ছিলেন ৩০ তম স্থানে। আগের বছর ছিলেন ৩৬ নম্বরে। ২০১৫ সালে তার অবস্থান ছিল ৫৯তম স্থানে।

এ তালিকায় ধারাবাহিকভাবে উন্নতি ঘটেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর আগে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরচুনের করা বিশ্বের প্রভাবশালী শীর্ষনেতাদের তালিকায় স্থান পেয়েছিলেন শেখ হাসিনা। প্রভাবশালীদের তালিকায় তাকে রেখেছিল টাইম ম্যাগাজিনও।

গত বছর মিয়ানমারের নেত্রী আন সান সূচি ছিলেন ফোর্বসের তালিকায় ২৬তম স্থানে। এবারের তালিকায় স্থান হয়নি তার।

আর ২০০৪ সালের পর এবারই প্রথম এই তালিকায় স্থান হয়নি যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ