জাপানের উপকূল এলাকায় দুইটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত দুইটি বিমানের একটি থেকে ১ নৌ-সেনাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫ সেনা নিখোঁজ রয়েছেন।
রয়টার্স সূত্র মতে, মার্কিন যুদ্ধবিমান এফ-১৮ ফাইটার ও সি-১৩০ ট্যাঙ্কার বৃহস্পতিবার রাতে দক্ষিণ জাপানের আইওয়াকুনি নৌ-সেনা ঘাঁটি থেকে উড্ডয়ন করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে বিমান দুটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে খবর পাওয়া যায়, বিমান দুইটি বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা নৌ-সেনাদের খোঁজে তল্লাশী অভিযান চালানো হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌ-সেনার একজনকে উদ্ধার করা হয়েছে। তবে বাকিদের খোঁজ নেই। আহত ওই সেনাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: