স্নায়ুযুদ্ধকালীন চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে রাশিয়া বসে থাকবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেক্ষেত্রে রাশিয়া নিষিদ্ধ হওয়া ক্ষেপণাস্ত্র তৈরি করা শুরু করবে বলে জানান পুতিন।
বিবিসি সূত্র মতে, ন্যাটো সম্প্রতি অভিযোগ করে বলেছে যে- স্নায়ুযুদ্ধের অবসানের সময় করা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তি ভঙ্গ করেছে রাশিয়া।
১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির আওতায় দুই দেশের স্বল্প ও মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করা হয়েছিল।
আইএনএফ চুক্তি থেকে বের হয়ে যাওয়ার বাহানা হিসেবেই এমন অভিযোগ করা হচ্ছে বলে জানান রুশ প্রেসিডেন্ট। সর্বশেষ ২০০২ সালে অস্ত্রবিষয়ক চুক্ত থেকে বেরিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: